শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডমিঙ্গোর পরিকল্পনায় মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : কোনো রাখঢাক না রেখেই বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এক বছর আগে বলেছিলেন, টেস্টের জন্য মোস্তাফিজুর রহমান তার পরিকল্পনায় নেই। সাদা পোশাকে খেলতে হলে মোস্তাফিজকে স্কিলের উন্নতি করতে হবে বলেও জানিয়ে দেন। বলেন, ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকানো শিখতে না পারলে টেস্টের জন্য বিবেচিত হবেন না ফিজ।

তা ‘কাটার মাস্টার’ খ্যাত পেসারকে নিয়ে দক্ষিণ আফ্রিকান কোচের মনোভাব এখন কেমন?

সোমবার ডমিঙ্গো বলেন, ‘বেশ কয়েক মাস আগে আমি মনে হয় বলেছিলাম, ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বল ভেতরে আনতে না পারলে মোস্তাফিজ টেস্টে ভুগবে। গত ৮-৯ মাসে সে আমাদের বোলিং কোচের সঙ্গে অনেক কাজ করেছে। ও কঠোর পরিশ্রম করেছে শেপ পেতে, সাদা বলে তার পারফরম্যান্স দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে এটি করতে পারছে। ওখনো শতভাগ ধারাবাহিক নয়, তবে তার শেপ পাওয়ার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে তাই বিবেচনায় আছেন মোস্তাফিজও, ‘সে অভিজ্ঞ ও দারুণ একজন পারফরমার। বাঁহাতি পেসার যেহেতু, বৈচিত্র্যও যোগ করে দলে। ডানহাতি ব্যাটসম্যানদের জন্য সে অফ স্টাম্পের বাইরে কিছু ক্ষত সৃষ্টি করতে পারে, যা আমাদের অফ স্পিনারদের কাজে লাগতে পারে। অবশ্যই এই টেস্টের জন্য ভালো একজন বিকল্প সে।’

মোস্তাফিজ সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ড সফরে। এরপর নানা সময়ে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি। তবে করোনা পরবর্তী সময়ে ঘরোয়া ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে দেখা গেছে দারুণ ছন্দে।

সবকিছু মিলে মোস্তাফিজে মুগ্ধ ডমিঙ্গো, ‘খুব ভালো অনুশীলন করেছে সে। দারুণ ফিট এখন। তার প্রাণশক্তি দারুণ। স্কিলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত কয়েক মাসের উন্নতির পর, ভবিষ্যতের জন্যও আমাদের টেস্ট দলের অংশ হিসেবে তাকে দেখছি নিশ্চিতভাবেই।’

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া