শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ কেজি এক বোয়ালের দাম ২৪ হাজার!

news-image

অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ১০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার বিকেলে ওই উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের অদূরে কার্গো ঘাট এলাকায় স্থানীয় জেলে জয়নাল সরদারের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মণ্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। ওই সময় মাছটি দেখতে স্থানীয়রা ভিড় করেন। সেখানে ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা দুই হাজার ৩০০ টাকা কেজি দরে ২৩ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ২৪ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, নদীতে এখন প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে। মাছ ধরা পড়ার পর জেলেরা দৌলতদিয়া ঘাটে আড়তে বিক্রি করতে আনলে আমরা আড়তের মাধ্যমে কিনে ঢাকাসহ বিভিন্ন স্থানে যোগাযোগ করে বিক্রি করি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা