,

সাব রেজিস্ট্রার অফিসের নকলনবীশদের চাকরি স্থায়ী হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাব রেজিস্ট্রার অফিসগুলোতে কর্মরত নকলনবীশদের চাকরি শিগগিরই স্থায়ী করা হবে।

সোমবার সংসদে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবীশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। তাদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে।

‘তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই বাস্তবায়িত হবে।’

ভোলা-২ আসনে আলী আজমের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তির মাধ্যমে ৭২ হাজার ২২৯জনকে জামিন দেওয়া হয়েছে।

স্পিকার শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের