মিয়ানমার সরকার প্রধানের দায়িত্ব পাওয়া কে এই ভাইস প্রেসিডেন্ট ?

news-image

অনলাইন ডেস্ক : সেনা অভ্যুত্থানের পর এক বছরের জন্য মিয়ানমারে জরুরি অবস্থা জারি করেছে সেনাবাহিনী। আজ সোমবার ভোরে অং সান সু চি ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি প্রেসিডেন্ট উইন মিন্তকেও গ্রেফতার করা হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মিন্ট সুয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অবশ্য এর আগেও মিন্ট সুয়ে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালের ২১ মার্চ দেশটির প্রেসিডেন্ট Htin Kyaw পদত্যাগ করলে মিন্ট সুয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।

মিন্ট সুয়ে ২০১১ সালের ৩০ মার্চ থেকে ২০১৬ সালের ৩০ মার্চ পর্যন্ত ইয়াঙ্গুন প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৬ সালের ৩০ মার্চ তিনি মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি দেশটির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট জেনারেল পদে দায়িত্ব পালন করছিলেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী