টাঙ্গাইলে মওলানা ভাসানীর মেয়ের অবস্থান কর্মসূচি

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগে মওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী অবস্থান কর্মসূচী পালন করেছেন।

আজ রবিবার রাত ৭.৩০ মিনিটে শহরের শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেন।

অবস্থান ধর্মঘটে তিনি দাবি করেন, টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে তার ছেলে মাহমুদুল হক সানু ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র প্রার্থী ছিলেন। কিন্তু যে ভাবে নির্বাচন হয়েছে তা সুষ্ঠু হয়নি। তিনি অভিযোগ করে বলেন, ভোট জালিয়াতি করেছে আওয়ামী লীগ। জোর পূর্বক তারা নৌকা প্রতীকে ভোট দিয়েছে। তার ছেলের লোকজনদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল, মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী