শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকা বেশি সফল হওয়ায় মন খারাপ হয় না রণবীরের

news-image

অনলাইন ডেস্ক : সাত বছর প্রেমের পর বিয়ে করে দু’বছরের দাম্পত্য জীবন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এই কয়েক বছরে কোনও দিন তারা সম্পর্ক ছিন্ন করার কথা ভাবেননি। প্রয়োজন পড়েনি। দীপিকা যেন বুঝতে পেরেছিলেন, রণবীর সিংহই সেই মানুষ, যার সঙ্গে সারা জীবন কাটানো যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

মজার বিষয় হলো সাক্ষাৎকারে দীপিকা আরও জানান, যখন তাদের বিয়ে হয়েছিল, সেই সময়ে দীপিকা পাড়ুকোন এক জন অভিনেত্রী হিসেবে রণবীরের চাইতে অনেক বেশি সফল ছিলেন। রোজগারও তার বেশি ছিল। কিন্তু তা নিয়ে কোনও সমস্যা ছিল না রণবীরের। স্বামীকে যে নিজের স্ত্রীর থেকে বেশি রোজগার করতেই হবে, এমন পুরুষতান্ত্রিক ধারণায় বিশ্বাসী ছিলেন না অভিনেতা। কোনও দিন এ সব নিয়ে রণবীরের আত্মাভিমানে আঘাত লাগেনি।

এই বলিউড অভিনেত্রীর কথায়, স্বামীর থেকে আমি বেশি সফল অভিনেত্রী, তা নিয়ে রণবীরের কোনও দিন কোনও সমস্যা হয়নি। অকপটে সেই কথা সে স্বীকারও করে নেয়। আমাদের সম্পর্কের ৭ বছর পেরিয়ে গেল। এই মুহূর্তে রণবীর যেই সাফল্যে পৌঁছেছে এবং যে পরিমাণ আয় ওর, সেটা সেই সময়ে ছিল না। এ রকম বহু সময় গেছে, আমি কাজের ব্যস্ততায় বাড়ি ফিরতে পারছি না। কিন্তু তা নিয়ে একটা কথাও আমাকে শোনায়নি রণবীর। আর সে জন্যই আমাদের সম্পর্কটা এতটা অভিনব।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ