,

মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় (খাবার) কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে মো: হোসেন (৫৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩১ জানুয়ারী) ফতুল্লার নন্দলালপুর এলাকা থেকে মো: হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ধর্ষক মো: হোসেন বরিশালের মেহেন্দীগঞ্জের চানপুর এলাকার মৃত মোবারক আলীর ছেলে। সে ফতুল্লার নন্দলালপুর উত্তর মহল্লার কাদেরের বাড়ির ভাড়াটিয়া।

এ ঘটনায় রবিবার সকালে শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক মো: হোসেনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম মামলার বরাত দিয়ে জানান, শিশুর বাবা স্থানীয় রি-রোলিং মিলে লেবারের কাজ করে। আর শিশু নন্দলালপুর হাজী আওলাদ হোসেন প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণিতে লেখাপড়া করে। মো: হোসেন তাদের প্রতিবেশি হওয়ায় তাদের মধ্যে ভাল সম্পর্ক। শিশুটি মো: হোসেনকে নানা বলে ডাকতো। গত ২৮ জানুয়ারী দুপুরে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিল। তখন মো: হোসেন শিশুটিকে মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশু ডাক-চিৎকার করলে ভয়ভীতি দেখায়। ধর্ষণের পর শিশুটিকে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর পুলিশ ধর্ষক মো: হোসেনকে গ্রেফতার করে।

অপরদিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় দুই বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিফাতকে (৩০) গ্রেফতার করেছে। রবিবার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে পুলিশ গ্রেফতার করে। সে মাসদাইর গুদারাঘাট এলাকার মৃত মানিক মিয়ার ছেলে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের