কাঠমান্ডুতে মেরে ফেলা হলো হাজারো হাস-মুরগি

news-image

অনলাইন ডেস্ক : পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়

বার্ড ফ্লুর কারণে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কয়েক হাজার হাস-মুরগি ও পাখিজাতীয় জীবকে মেরে ফেলা হয়েছে। দেশটির কৃষি ও পশুপাখিবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়, নেপালের রাজধানীর তারকেশ্বর মিউনিসিপালিটি-৭ এলাকায় একটি ফার্মে এই ফ্লু শনাক্ত করার পর ১৮৬৫টি হাস, ৬২২টি কোয়েল, ৩২টি মুরগি ও ২৫টি টার্কি মুরগি মেরে ফেলা হয়েছে।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রাণিসম্পদ গবেষণা পরীক্ষাগারে পিসিআর টেস্টে সংক্রমণটি নিশ্চিত করা হয়েছে।
পাখির অস্বাভাবিক আচরণে সন্দেহ হলে কর্তৃপক্ষকে তা জানানোর জন্য পোলট্রি ব্যবসায়ী ও কৃষকদের প্রতি অনুরোধ করেছে দেশটির মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী