,

 হারাগাছ পৌরসভা নির্বাচন : আ.লীগের মনোনয়ন পেলেন হাকিবুর, বিএনপির ফারুক

news-image

রংপুর ব্যুরো : রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কাউনিয়া উপজেলার সাবেক সভাপতি ও বতর্মান মেয়র হাকিবুর রহমান মাস্টার। আগামী ২৮ ফেব্রুয়ারি বিড়ি শিল্প নগরী খ্যাত এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা থেকে তাকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যদিকে গত রবিবার রাতে দলীয় সভায় হারাগাছ পৌরসভার নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মেয়র পদে একক প্রার্থী হিসাবে চুড়ান্ত হয়েছেন রংপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোনায়েম হোসেন ফারুক। তিনি রংপুর-৪ আসনের বিএনপি দলীয় এমপি শিল্পপতি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ভাগিনা ও রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ভরসা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি এমদাদুল হক ভরসার ফুপাতো ভাই। গত নির্বাচনে তিনি মেয়র পদে লড়ে অল্প ভোটে হেরে যান।বিএনপির প্রার্থী চুড়ান্তের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ।

কাউনিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি (পঞ্চম ধাপে) হারাগাছ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএমের) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারী, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারী, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারী ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের