শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুশান্ত সিংয়ের ভাইকে গুলি, আশঙ্কাজনক অবস্থা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের বিহারে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই রাজকুমার সিং এবং তার এক সহযোগী। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

ওই প্রতিবেদনে বলা হয়, হামলায় আহতদের একজন রাজকুমার সিং, যিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মামাতো ভাই। স্থানীয় একটি বাইকের শো-রুমের মালিক রাজকুমার। গতকাল শনিবার এক সহযোগীকে নিয়ে শো-রুমে যাওয়ার পথে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর শুনে হাসপাতালে ছুটে যায় স্থানীয় প্রশাসন। ঘটনার বিবরণ ও হামলাকারীদের বিষয়ে বর্ণনা নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ