শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সানা খানের মন ভেঙে গেছে

news-image

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই বিয়ের দু’মাস পূর্ণ হয়েছে, কিন্তু এরই মধ্যে মন খারাপ বলিউডের সাবেক অভিনেত্রী সানা খানের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই দুঃখের কাহিনি জানিয়েছেন তিনি নিজেই। সানার অভিযোগ, বেশ কিছুদিন ধরেই তার নেগেটিভ ভিডিও তৈরি করা হচ্ছে। এতদিন ধৈর্য হারাননি। কিন্তু একটি ভিডিও দেখে খুব দুঃখ পেয়েছেন সানা।

ইনস্টাগ্রামে সানা লিখেছেন, কিছু মানুষ আমাকে নিয়ে বেশ কিছু দিন ধরে নেগেটিভ ভিডিও তৈরি করছেন। আমি এতদিন ধৈর্য হারাইনি। কিন্তু এবার আমার অতীত নিয়ে একজন ভিডিও তৈরি করেছেন, আর তা নিয়ে আজেবাজে কথা বলা হচ্ছে। আপনি জানেন না, কোনও মানুষ তওবা করার পর এভাবে তাকে অপমান করা পাপ? আমার মন ভেঙে গেছে।

উল্লেখ্য, ধর্মের পথে চলবেন বলে কিছুদিন আগেই বিনোদন জগৎ ছেড়ে দিয়েছেন সানা খান। সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ কোনও কাজের অফার না দেন। এই ঘোষণার কিছুদিনের মধ্যেই গুজরাটের সুরাটের বাসিন্দা মাওলানা মুফতি আনাস সায়েদকে বিয়ে করেন সানা। সেই বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান, “আল্লাহর জন্যই একে অপরকে ভালবাসতে পেরেছি। আল্লাহর কৃপায় বিয়ে করতে পেরেছি। আল্লাহ যেন আমাদের ইহলোক ও পরলোকে একসঙ্গে রাখেন।”

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদ ছাড়লেন সাহাবুদ্দিন

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন