,

হংকংবাসীর ব্রিটিশ পাসপোর্টের স্বীকৃতি দেবে না চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনা সরকার শুক্রবার জানিয়েছে, হংকংবাসীর ব্রিটিশ পাসপোর্টকে তারা আর স্বীকৃতি দেবে না। আল জাজিরা এ খবর দিয়েছে।

কয়েক লাখ হংকংবাসীর জন্য যুক্তরাজ্য তার দরজা খুলে দিতে প্রস্তুত বলে ব্রিটিশ সরকার এক ঘোষণায় জানায়। এর প্রতিক্রিয়ায় চীন এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।

চীনা বিতর্কিত নিরাপত্তা আইন ও বিধিনিষেধ আরোপের কারণে হংকংয়ের ৫০ লাখ ৪০ হাজার মানুষকে ৩১ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে থাকা ও কাজের সুবিধা দিতে যাচ্ছে যুক্তরাজ্য।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সাংবাদিকদের বলেন, ‘৩১ জানুয়ারি থেকে ট্রাভেল ডকুমেন্ট এবং আইডি ডকুমেন্ট হিসেবে কথিত বিএনও পাসপোর্ট (বিদেশিদের ক্ষেত্রে ব্রিটিশ সরকার এ পাসপোর্ট দিয়ে থাকে) আর স্বীকৃতি দেবে না চীন।’

প্রসঙ্গত, চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটি একসময় ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। ১৯৯৭ সালের জুলাইয়ে ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে চীনের অধীনে আসে হংকং। শহরটির নিয়ন্ত্রণ নেয়ার সময় চীন বেশ কিছু শর্ত দিয়েছিল। সেই শর্তের অধীনে হংকংবাসীর বেশ ‘স্বাধীনতা’ ছিল, অন্তত আন্দোলনের ক্ষেত্রে।

গত বছর নিরাপত্তা আইন অনুমোদন ও প্রয়োগের মাধ্যমে সেই অধিকার লঙ্ঘন হওয়ায় হংকংবাসীকে যুক্তরাজ্যের নাগরিকত্বের সুযোগ দিচ্ছে ব্রিটিশ সরকার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের