,

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের অভিযোগ : আটক ১

news-image

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ অভিযোগে শনিবার রাতে ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।

এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন (সুরমা মেইল) ভানুগাছ ও শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থান লাউয়াছড়া বনের মধ্যে অবস্থান করাকালে মেয়েটিকে ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি জানান, ট্রেনটি লাউয়াছড়া বন অতিক্রমকালে ভিকটিম শৌচাগারে যাওয়ার সময় ট্রেনের সহকারী জেনারেটর অপারেটর জাহিদ মেয়েটিকে জোর করে পাশের একটি অন্ধকার কম্পার্টমেন্টে নিয়ে ধর্ষণ করেন।

এরপর ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছালে মেয়েটি প্ল্যাটফর্মে নেমে চিৎকার করতে থাকে। এ সময় জাহিদ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যাত্রীরা তাকে আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে। আটক জাহিদ কিশোরগঞ্জ করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ী গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে বলে জানা গেছে। অভিযুক্ত জাহিদ জানান, তার বাবা জাহাঙ্গীর মিয়া সিলেট পলিটেকনিক কলেজে দপ্তরি পদে কর্মরত আছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি