,

প্রোটিয়াদের বড় ব্যবধানেই হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার সিরিজে শুভসূচনা করল পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তান পেয়েছে ৭ উইকেটের বড় জয়। দুই ইনিংসেই পাকিস্তানি স্পিনারদের কাছে কাবু হয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।

শুক্রবার দিন শুরু করে ৫৮ রান করতেই শেষ ৬ উইকেট হারায় প্রোটিয়ারা। অর্থাৎ তাদের শেষ ৭০ রান এসেছে ৯ উইকেটের বিনিময়ে। ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে তৃতীয়দিন শেষ করা দ.আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। আর তাতে মাত্র ৮৮ রানের লিড পায় সফরকারী দল। এর আগে প্রোটিয়ারা প্রথম ইনিংসে করে ২২০ রান।

এই রানের লক্ষ্যে বিনা উইকেটে ২২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। ফেরার পরপরই ওপেনার আবিদ আলীকে (১০) বোল্ড করেন এনরিখ নর্তশে। এরপর আরেক ওপেনার ইমরান বাটকে (১২) নিজের দ্বিতীয় শিকার বানান তিনি। তারপর জয়ের বাকি কাজটা সারেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। দু’জনে গড়েন ৬৩ রানের জুটি। জয় থেকে ৩ রান দূরে থাকতে বাবরকে (৩০) ফেরান কেশব মহারাজ। তবে তাতেও কোনো সমস্যা হয়নি পাকিস্তানের। ৩ উইকেটে ৯০ রান তুলে দ.আফ্রিকাকে বড় হার উপহার দেয় পাকিস্তান। ৩১ রানে আজহার ও ৪ রানে অপরাজিত থাকেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলম। পাকিস্তান প্রথম ইনিংসে করে ৩৭৮ রান।

গত বছরের ফ্রেব্রুয়ারির পর এবারই প্রথম টেস্ট জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে সিরিজ জিতে মিসবাহ-উল-হকের দল। সিরিজের দ্বিতীয় টেস্ট পরিত্যক্ত হয়।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের