শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোসাদ্দেক একাই লড়লেন

news-image

স্পোর্টস ডেস্ক : আগের দিন শেষ ২ বলে বাউন্ডারি হাঁকিয়ে মারাঠা অ্যারাবিয়ান্সকে জয় এনে দিয়েছিলেন মোসাদ্দেক হোসেন। এবারও দলের বিপদে হাল ধরলেন অধিনায়ক।

আবুধাবিতে টি-টেন লিগে শুক্রবার মোসাদ্দেকের ঝড়ো ইনিংসে ভর করেই কোনোমতে একটা লড়াই করার মত সংগ্রহ পেয়েছে মারাঠা।

দিল্লি বুলসের বিপক্ষে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে মারাঠা অ্যারাবিয়ান্স। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি অধিনায়ক মোসাদ্দেকেরই। ২২ বলে ৫ বাউন্ডারি আর এক ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি।

টস হেরে ব্যাট করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল মারাঠা। চতুর্থ উইকেটে জাভেদ আহমেদিকে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মোসাদ্দেক। ১৯ বলে ২৪ রান করা আহমেদি রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।

তবে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে গেছেন মোসাদ্দেক। ২২ বলে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে। এছাড়া ৬ বলে ১১ রান করেন লরি ইভান্স।

দিল্লি বুলসের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ফিদেল অ্যাডওয়ার্ডস, আমাদ বাট আর আলি খান।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া