,

নাটোরের পৌর মেয়র বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : দুর্নীতিসহ সরকারি নির্দেশনা অমান্য, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করার অভিযোগে নাটোরের বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশারফ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়, সরকারি নির্দেশনা অমান্য, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা, এডিপির অর্থ ব্যয়ে অনিয়মসহ নানা অভিযোগ পৌরসভার মেয়র মোশারফ হোসেনের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি বলেন, গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার বিভাগ পৌরশাখা-২ এর উপ সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি দায়িত্ব পালন না করা, সরকারি নির্দেশনা অমান্য করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা এবং এডিপির অর্থ ব্যয়ে অনিয়ম করাসহ নানা অভিযোগে গত ২১ জানুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে বাগাতিপাড়া পৌরসভা গঠনের পর থেকে মেয়র মোশারফ হোসেন স্বপদে বহাল ছিলেন। বরখাস্তের আদেশ কপি জেলা প্রশাসক, মেয়র, উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান