,

দুদকের সবার সম্পদের হিসাব চায় উচ্চ আদালত

news-image

নিউজ ডেস্ক : বিভিন্ন ঘটনায় সমালোচনা ওঠায় দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সম্পত্তির বিবরণ প্রকাশের কথা বলেছে উচ্চ আদালত।বৃহস্পতিবার দুদকের ভুল তদন্তের কারণে ১৫ বছরের কারাদণ্ড পাওয়া নিরাপরাধ মোহাম্মদ কামরুল ইসলামের সাজা বাতিল সংক্রান্ত রুল শুনানিতে এই কথা বলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম।

শুনানির এক পর্যায়ে এই বিচারপতি বলেন, কমিশন অনেক ভালো কাজ করছে। কিন্তু দু-একটি ঘটনা সারাদেশে নেতিবাচক প্রভাব তৈরি হয়। আমরা তো চাই কমিশন সবাইকে নোটিস দিক। সবারই সম্পত্তির হিসাব দেওয়া উচিৎ।

তিনি আরো বলেন, যদি কমিশনের কমিশনাররাসহ সমস্ত কর্মকর্তা কর্মচারী জনসমক্ষে হিসাব বিবরণী প্রচার করে কাজ করেন, তাহলে তাদের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আরও বেশি বেশি বাড়বে।

বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের এই হাই কোর্ট বেঞ্চ রায়ে নিরাপরাধ কামরুল ইসলামের সাজা বাতিল করেছে। সেই সঙ্গে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। মামলাটিতে ভুল ব্যক্তিকে যুক্ত করার জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

আর ভুল তদন্তের শিকার কামরুল ইসলাম যদি ক্ষতিপূরণ চেয়ে দুদকে আবেদন করেন, তবে দুদককে তা বিবেচনা করতে বলেছে হাই কোর্ট।

সূত্র : বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা