শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ জেলায় নতুন ডিসি

news-image

অনলাইন ডেস্ক : মাঠ প্রশাসনে রদবদলে দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

জেলাগুলো হলো- ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙ্গামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ময়মনসিংহ এবং হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসানকে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সংযুক্ত উপসচিব খালেদ মোহাম্মদ জাকি দিনাজপুর, স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম সার্ভিস ডেলিভারির প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইদুল ইসলামকে কুষ্টিয়া, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে হবিগঞ্জ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমানকে রাঙ্গামাটির জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মজিবুর রহমান ঝিনাইদহ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত উপসচিব মুর্শেদা জামান জামালপুর এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মো. তৌফিক-ইলাহী-চৌধুরী ভোলার জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন।

অপরদিকে কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীরকে সুরক্ষাসেবা বিভাগের উপসচিব, কুষ্টিয়া ডিসি মো. আসলাম হোসেনকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব, ময়মনসিংহের ডিসি মো. মিজানুর রহমানকে জননিরাপত্তা বিভাগের উপসচিব, রাঙ্গামাটির ডিসি এ কে এম মামুনুর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব, ঝিনাইদহের ডিসি সরোজ কুমার নাথকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব, ভোলার ডিসি মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব এবং দিনাজপুরের ডিসি মো. মাহমুদুল আলমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ