শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির এমপি রুমিন ফারহানার নামে প্রচার করা ছবিটি ডা. শামীমার

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা টিকা নিচ্ছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে। মাস্কে মুখ ঢাকা এক নারীর ওই ছবি রুমিন ফারহানার বলে দাবি করে স্ট্যাটাস দিয়েছেন অনেকে।

তবে ছবিটি বিএনপি নেতা রুমিন ফারহানার নয়। টিকা গ্রহণকারী ওই নারীর নাম শামীমা আক্তার। তিনি ঢাকা মেডিকেল কলেজের একজন চিকিৎসক। ডা. শামীমা বৃহস্পতিবার নিজ কর্মস্থল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই করোনার টিকা নেন।

এ ঘটনায় বিব্রত ডা. শামীমা বলেন, ‘রুমিন ফারহানা দাবি করে অনেক মানুষ আমার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে। আজ বিকাল ৫টার দিকে বিষয়টি আমার নজরে আসে। আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেলে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ বিকালের দিকে দেখি আমার ছবি রুমিন ফারহানার হিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সকালে ঢাকা মেডিকেলে যখন টিকাদান চলছিল, তখন সংসদ অধিবেশনে ছিলেন বিএনপির এই এমপি।
রুমিন ফারহানা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লেখেন, একজন নারীর টিকা নেবার ছবি দিয়ে আমি টিকা নিচ্ছি বলে ষড়যন্ত্রমূলকভাবে যে প্রচারণা চালানো হচ্ছে তার জবাবে বলছি… আমি করোনার টিকা নেইনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, আমাকে আরও অনেক সাংবাদিক কৌতূহলবশত নক করেছেন, জানতে চেয়েছেন। আমি নিজে কনফার্ম ছিলাম যে তিনি টিকা নেননি। তারপরেও উনার সাথে যোগাযোগ করেছি সাংবাদিকদের কথায়।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ