শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তমা মির্জার ভিডিও ফাঁসের হুমকি দিয়ে আইডি হারালেন স্বামী

news-image

বিনোদন প্রতিবেদক : স্বামী হিশাম চিশতি চিত্রনায়িকা তমা মির্জার বিরুদ্ধে অন্য একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ এনেছেন। বিষয়টি জানিয়েই অন্য পুরুষদের সঙ্গে তমার অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছেন তমা মির্জাকে।

বুধবার বুধবার বাংলাদেশ সময় বিকেলে চারটা নাগাদ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান হিশাম। এদিকে চরিত্র নিয়ে এভাবে পাবলিকলি কথা বলায় হিশামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তমা মির্জা।

তবে হিশাম চিশতি তমাকে নিয়ে ওই স্ট্যাটাস দেওয়ার ৫ ঘন্টার মধ্যেই তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে বলে জানান। ফেসবুকে তমাকে নিয়ে হিশাম ইংরেজিতে যা লিখেন তা অনুবাদ করলে দাঁড়ায়- ভাইয়েরা, আমি শিগগিরই লাইভে আসছি। আমি প্রমাণ করে দেব, তমা মির্জা কীভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে কতজনের শয্যাসঙ্গী হয়েছে, তার হিসাব নেই। আমি তার সব ভিডিও ফাঁস করে দেব। ১৬ বছরের নিচে অপ্রাপ্তবয়স্করা এই লাইভ দেখবে না। এতে সে মরল কি মরল না, তাতে আমার আর কিছু আসে যায় না। অবশ্য তার শয্যাসঙ্গীরা ও লোভী মা তাকে মরতে দেবে কি না, সন্দেহ আছে। আমি যা করতে যাচ্ছি, এটা তার প্রাপ্য। লাইভেই প্রমাণ পাবেন যে সে কত ভালো একজন পর্নো তারকা।’

কানাডার নাগরিক হিশাম। সেখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি। বর্তমানে সেখানেই অবস্থান করছেন । হিশাম জানান, তমাকে বিয়ের আগে থেকেই অনেকে তমার চরিত্র সম্পর্কে নেতিবাচক কথা বলেছে। সেগুলো কানে নেননি তিনি। ভেবেছিলেন বিয়ের পর সব ঠিক থাকবে। কিন্তু বিয়ের পর তমার পরিচিত বন্ধুবান্ধব ও তমার পরিচিত অনেকেই তমার ব্যাপারে ভয়ংকর সব তথ্য দিতে থাকেন। অনেকে তমার অপকর্মের ভিডিও সরবরাহ করেছেন তার কাছে। বিযের পরও তার অপকর্ম থেমে থাকেনি বলেই দাবি স্বামীর।

হিশাম আরও বলেন, তমা আমার নামে বলছেন আমি নাকি তার কাছে টাকা দাবি করি। হাস্যকর কথা। গত কয়েক বছর মিডিয়ায় কি কি কাজ করেছে সে। তার আয় কতটাকা? খোঁজ নিলেই সব প্রমাণ পাওয়া যাবে। তমা কবে, কোথায়, কখন, কার সঙ্গে সময় কাটিয়েছেন, সব প্রমাণ আমার কাছে আছে। এমনকি কত টাকা নিয়েছেন, সেসব প্রমাণও দেখাতে পারবো।

এতোকিছুর পরও হিশাম সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে জানান। হিশাম বলেন, একের পর এক পরকীয়া মেনে নেওয়া যায় না। এমন একটা মেয়ের সঙ্গে কীভাবে সংসার করব আমি। একে তো চরিত্র খারাপ। তার উপর পুরো পরিবারটাই লোভী। মা-মেয়ের অনেক লোভ। যে লোভের কারণেও আমাদের সংসার করা হলো না।

রাগে তমার অন্তরঙ্গ ভিডিওগুলো ফেসবুকে ছাড়তে চেয়েছিলেন হিশাম। তার আগেই আইডি হ্যাক করায় সেটা সম্ভব হচ্ছেনা। তবে তমার মুখোশ সবার সামনে খুলবেন বলেই জানালেন হিশাম।

এর আগে তমা মির্জা ও হিশামের মধ্যে বাড্ডা থানায় পাল্টাপাল্টি মামলা হয়। প্রথমে তমা মামলা করলে পরে হিশাম, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন। মামলায় তমা মির্জা ও তার মা-বাবা ও গাড়িচালকের নাম উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ