শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় পুতিন-বিরোধী আন্দোলনের হাল ধরছেন নাভালনির স্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ায় পুতিন-বিরোধী আন্দোলনের অন্যতম মুখ আলেক্সি নাভালনিকে প্রথমে বিষ খাইয়ে হত্যার চেষ্টা। তারপর বিদেশে দীর্ঘদিন কোমায় থেকে সুস্থ হয়ে দেশে ফিরে আসতেই বিমানবন্দর থেকে গ্রেফতার। তার মুক্তির দাবিতে গত শনিবার যে বিক্ষোভ দেখা গেল মস্কোতে, তেমন নাকি কখনও দেখা যায়নি দেশটির রাজনৈতিক ইতিহাসে।

স্বামী নাভালনি জেলে থাকায় এবার উঠে এলো তার স্ত্রী ইউলিয়া নাভালনায়ার নাম। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ায় বিরোধী রাজনীতির আলোকবৃত্তে এখন তিনিই। বলা হয়েছে, এই পরিস্থিতিতে পুতিন বিরোধী মুখ হিসেবে উঠে আসতে পারেন স্ত্রী ইউলিয়ায়। আপাতত তা নিয়েই জল্পনা শুরু হয়েছে রুশ রাজনীতিতে। ইউলিয়ারও যে যথেষ্ট ইচ্ছে আছে, তা তিনি নিজেই ঠারেঠোরে বুঝিয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।

ইউলিয়াকে ‘‌নাভালনির গ্যাং’‌-এর সদস্য বলা হয়েছে বলে পাল্টা জবাবে ইউলিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‌নাভালনিই কেন গ্যাং-এর নেতা?‌ আমার তো মনে হয়, ওই গ্যাং-এর বস এখন আমি। উনি (‌নাভালনি)‌ এখন সমর্থক মাত্র। এদিকে, প্যারোলের নিয়ম ভঙ্গ করায় ২০১৪ সালের একটি মামলায় নাভালনিকে ৩০ দিনের হেপাজতে রাখা হয়েছে। আগামী সপ্তাহেই শুনানি।
ইউলিয়া জানাচ্ছেন তার স্বামী মৃত্যুশয্যায়। আবেগ গোপন করতে সবসময় কালো চশমা পড়ে থাকতে দেখা গেছে তাকে। গত ১৭ জানুয়ারি আলেক্সি-ইউলিয়া শেরেমেতেভো বিমানবন্দরে গ্রেফতার করতে এগিয়ে আসে পুলিশ। সেই সময়ে স্বামীর গালে চুমু দিয়ে সমর্থকদের উদ্দেশে নাভালনায়া বলেন, ‘আলেক্সি আর আমি ভয় পাইনি। আপনারাও ভয় পাবেন না।’

সূত্র : আজকাল।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ