শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের মতো খুশিতে চলছে টিকা গ্রহণ : স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন। টিকা কার্যক্রমে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ঈদের মতো খুশিতে টিকা গ্রহণ চলছে। আমাদের দেশের যারা টিকা নিয়েছেন তাদের মাঝে এখনও পর্যন্ত কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। আশা করি সামনেও পার্শ্বপ্রতিক্রিয়া হবে না। ভালো টিকাই আমাদের দেশে এসেছে। টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।’

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ২২ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় তিনি করোনা টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না বলে মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না। ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন। যারা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তারা সুস্থ আছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ