,

করোনা ঠেকাতে হংকংয়ের রোবট ব্যবহারের উদ্যোগ

news-image

অনলাইন ডেস্ক : সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

২০১৬ সালে হিউমেনয়েড রোবট সোফিয়া তৈরি করে সাড়া ফেলেছিল হ্যান্সন রোবটিক্স। এবার করোনা মহামারির সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের আশা চলতি বছরই কয়েকশ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে, যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে।

হ্যান্সন রোবটিক্স প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন জানান, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে এসব রোবট মহামারির সময়ে কেবল স্বাস্থ্যসেবাতেই সীমাবদ্ধ থাকবে না, পরবর্তী সময়ে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের