কাবা শরীফ ও চাঁদের বিরল দৃশ্য দেখা যাবে বৃহস্পতিবার

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের বাসিন্দারা আগামীকাল বৃহস্পতিবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকবেন। এদিন পবিত্র কাবা শরীফ ও পূর্ণ চাঁদ একইসঙ্গে দেখা যাবে। এ খবর জানিয়েছেন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স সোসাইটির প্রধান প্রকৌশলী মাজিদ আবু জাহরার।

মিডল ইস্ট মনিটর ও সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসেছে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মক্কায় অবস্থিত কাবা শরীফ ও চাঁদ একসঙ্গে দেখা যাবে। এদিন চন্দ্র মাসের চৌদ্দতম দিন থাকবে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২১ সালে সৌদি আরবে এটাই সর্বপ্রথম চাঞ্চল্যকর ঘটনা হিসেবে গণ্য হতে যাচ্ছে। এদিন কাবা প্রান্তরে চাঁদকে উপভোগ করার জন্য সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ অনেক ধরনের প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ২৬ নভেম্বর ও ২৪ ডিসেম্বরে একইভাবে কাবা শরীফ ও চাঁদকে এভাবে দেখা গিয়েছিল। সর্বশেষ গত বছরের মার্চেও এমন দৃশ্য দেখা যায়। এভাবে প্রতি বছরই দেখা যায়। যা মসজিদুল হারামের ডান দিকে অবস্থান করে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী