,

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবার চতুর্থ মেহেদি মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় প্রথমবারের মতো চতুর্থ স্থানে উঠেছেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। একই সঙ্গে মোস্তাফিজুর রহমান ঢুকেছেন শীর্ষ দশে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মিরাজ। তিন ম্যাচে সাত উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়েছেন তিনি।

বাঁহাতি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান ৬ উইকেট নিয়ে ১৯ নম্বর থেকে আটে চলে এসেছেন।

বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশি খেলোয়াড়দের উন্নতির চিত্র সবচেয়ে বেশি। এই দুজনের পাশাপাশি সাকিব আল হাসান ১৫ নম্বর থেকে উঠেছেন ১৩ নম্বরে।

ওডিআই অলরাউন্ডারদের তালিকায় সাকিব সেই আগের মতোই শীর্ষে রয়েছেন। তার পয়েন্ট ৪২০। রশিদ খান এক ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন।

সাকিবের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবির পয়েন্টে অনেক পার্থক্য। সাকিবের যেখানে ৪২০, নবির সেখানে ২৯৪। তিন নম্বরে আছে ক্রিস ওকস। চারে বেন স্টোকস। পাঁচে ইমাদ ওয়াসিম।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের