,

সৌদিতে মামা-ভাগ্নেসহ ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তায়েফ শহরে মামা-ভাগ্নেসহ ৩ বাংলাদেশির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুমিল্লা দাউদকান্দির আজগর আলীর ছেলে লিটন মিয়া (৩৫), তার ভাগিনা চাঁদপুর মতলব পৌর এলাকার দক্ষিণ নলুয়া প্রধানিয়া বাড়ির খোকন মিয়ার ছেলে মেহেদি হাসান (২২) এবং কচুয়া চাঁদপুরে বাতাপুকুরিয়ার গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২৩)। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন মেহেদির চাচাতো ভাই মাসুদ।

খোঁজ নিয়ে জানা গেছে; লিটন, মেহেদি ও ফয়সাল তায়েফে ফ্রি ভিসায় কাজ করতেন। মাসুদ বলেন, লিটনের ফুফাত ভাইয়ের ছেলে সেলিম ফোন করে গতকাল মঙ্গলবার রাতে আমাকে মৃত্যুর সংবাদটি জানান। ঘটনাস্থলে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের মধ্যে কেউই এখন পর্যন্ত স্পষ্ট করে বলতে পারছে না কীভাবে তারা মারা গেছেন। তবে কেউ কেউ বলছেন বিদ্যুৎস্পৃষ্টে, আবার কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারা গেছেন তারা।

মাসুদ আরও বলেন, তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনজনের মরদেহ তায়েফের স্থানীয় একটি হিমঘরে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের