,

যুক্তরাজ্যে ১ লাখ মানুষের প্রাণ নিল করোনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মৃত্যু এরই মধ্যে এক লাখের মাইলফলক ছাড়িয়ে গেছে। করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় দেশটি বিশ্বে পঞ্চম অবস্থানে। খবর ডেইলি সাবাহর।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর সবশেষ আপডেট রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৮ হাজার ৯ হাজার ৭৪৬ জন। আর মারা গেছেন এক লাখ ১৬২ জন। করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৬৬ হাজার দুই হাজার ৪৮৪ জন।

গত ২৪ ঘণ্টা নতুন করে এক হাজার ৬৩১ জন মারা গেছেন ইউরোপের এই জনবহুল দেশে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ২০ হাজারের বেশি।

এর আগে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকো মৃতের সংখ্যা এক লাখ পার করে। দেশগুলোতে মোট মৃতের সংখ্যা যথাক্রমে চার লাখ ৩৫ হাজার ৪৫২, দুই লাখ ১৮ হাজার ৯১৮, এক লাখ ৫৩ হাজার ৭৫১ এবং এক লাখ ৫২ হাজার ১৬ জন।

যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। সবচেয়ে আতঙ্কের বিষয় দেশেটিতে করোনার নতুন ধরন দেখা দিয়েছে। এ কারণে দেশটির সঙ্গে বহুদেশ বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

যুক্তরাজ্যে করোনার বিস্তারের কারণ হিসেবে সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা। দেশটির সরকার শুরু থেকে করোনাকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ অনেকের।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি