করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর কমলা হ্যারিস, ‘এটি জীবন বাঁচাবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভ্যাকসিন নেওয়ার পর জনগণের উদ্দেশ্যে দেশটির ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট বলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করতে চাই। এটি আপনার জীবন বাঁচাবে।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে দেশটির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট (এনআইএইচ) থেকে কমলা হ্যারিস টিকার দ্বিতীয় ডোজ নেন। এটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়। এর আগে ২৯ ডিসেম্বর কমলা হ্যারিস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

কমলা হ্যারিস বলেন, সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাব আমি। এটি আপনাদের জীবন রক্ষা করবে।

গত বছরের ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে প্রতিদিন কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে মার্কিন প্রশাসন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরবর্তী ১০০ দিনে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।
এদিকে হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাইডেন প্রশাসন আরও ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে কাজ করে যাচ্ছে।

প্রসঙ্গত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৪৫২ জন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী