,

মার্চের প্রথম সপ্তাহে ঢাবির হল খুলে দেওয়ার সুপারিশ

news-image

অনলাইন ডেস্ক : দীর্ঘদিন বন্ধ থাকার পর মার্চের প্রথম সপ্তাহ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য আংশিকভাবে হল খুলে দেওয়ার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

আজ মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কমিটির এক সভায় এই সুপারিশ করা হয়। সভার একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রভোস্ট কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা গ্রহণের জন্য স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য আংশিক হল খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। ৩১ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া বলেন, মাস্টার্সের আবাসিক পরীক্ষার্থীদের আগে হলে তোলা হবে। পরীক্ষা শেষে তারা চলে গেলে পর্যায়ক্রমে অনার্স শেষ বর্ষের পরীক্ষার্থীরা হলে উঠবে। এর মধ্যে হল পরিষ্কার করার দায়িত্ব দেওয়া হয়েছে। সীমিত আকারে মেস বা ক্যান্টিনে লোকবল থাকবে। ছাত্ররা সবসময় তাদের প্রবেশপত্র ও আইডি কার্ড সাথে রাখবে। পরীক্ষার্থী ছাড়া কেউ হলে প্রবেশ করতে পারবে না।

কোভিড পরিস্থিতির কারণে গত বছরের ১৯ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই সাথে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলো।

সূত্র ; বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের