ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধ

news-image
 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় আবু সায়েদ(৮০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিরাসা-লালপুর সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আবু সায়েদ সদর উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত সোহরাব মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকেলে আবু সায়েদ জেলা শহর থেকে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় পিছন দিকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা চলাকালীন অবস্হায় তাঁর মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সড়ক দূর্ঘটনা নিহতের  লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে৷

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী