,

যুক্তরাজ্য থেকে আসা ১৫৭ জনের মধ্যে ২৮ জনের করোনা ‘পজিটিভ’

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৫৭ জন যাত্রীর মধ্যে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ তথ্য পাওয়া গেছে। গত ২১ জানুয়ারি এ যাত্রীরা সিলেটে ফেরেন।

জানা গেছে, শহরের বিভিন্ন হোটেলে চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন সিলেট ফেরত এসব যাত্রী। গত রোববার তাদের কাছ থেকে নমুনা নেওয়া হয়। গতকাল সোমবার রাতে ২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করে জানান, আক্রান্তদের খাদিমনগর ৩১ শয্যা হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে।

গত ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ এ ১৫৭ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদের চার দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হয়। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ জন হোটেল নূরজাহানে, পাঁচজন হোটেল ব্রিটানিয়ায়, চারজন হোটেল হলিগেইটে, তিনজন হোটেল লা রোজে এবং একজন হোটেল হলি সাইডে ছিলেন।

গতকাল সোমবারও যুক্তরাজ্য থেকে সিলেট এসেছেন ১৪৩ জন যাত্রী। তাদেরও বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান