শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাক মা’র মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক ; প্রায় তিন মাস বাদে দেখা মিলল চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার। গত বুধবারের ওই দিন চীনের প্রত্যন্ত অঞ্চলে ১০০ শিক্ষকের সামনে প্রায় ১ মিনিটের একটি ভিডিও বক্তব্য দেন তিনি।

এভাবে ৯০ দিন পর ফের তার দেখা মেলায় শেয়ারবাজারে আলিবাবার বাজারমূল্য এক দিনে বেড়ে যায় ৫ হাজার ৮০০ কোটি ডলার। বলা হচ্ছে, জ্যাক মার মিনিটের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ লাখ ৯২ হাজার কোটি টাকারও বেশি)!

ফরচুন ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে সাড়ে ৮ শতাংশ। লেনদেন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৭৪ হাজার কোটি মার্কিন ডলার।
এই পরিস্থিতি চীনা সরকারের কপালে ভাঁজ পড়াতে বাধ্য। জ্যাক মাকে কারাদণ্ড বা তার ব্যবসায়ের ওপর নিয়ন্ত্রণ আনার বিষয়টি সরকারকে ভাবাবে বলে মনে করছেন চীনা অর্থনীতি বিশ্লেষকেরা।

উল্লেখ্য, চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করার পরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও গত অক্টোবরে স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। জ্যাক মা এরপর থেকেই নিখোঁজ হন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ