শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৯৪ রান

news-image

সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৭ রানে তিন উইকেট পড়ার পর জুটি গড়ে ৩২ রান তুলে ফেলেছিলেন অধিনায়ক জেসন মোহাম্মদ ও এনক্রুমাহ বনার। দুজনকেই বিদায় দিয়ে এই প্রতিরোধ ভেঙেছেন সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৬ ওভারে ৫ উইকেটে ৯৪ রান।

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে বিপদে ফেলে দেয় বাংলাদেশ। ৩০ রানে জোড়া আঘাতে শুরুতে দুই উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান।  দ্বিতীয় ওভারে কিওর্নকে অফ স্টাম্পের বাইরে বল করেছিলেন। খোঁচা মারতে গিয়েই বিদায় নেন কিওর্ন। তিনি ৮ বল খেলে ফিরেছেন ১ রান করে। আরেক ওপেনার সুনিল আম্ব্রিস দুটি বাউন্ডারি মেরে রান বাড়িয়ে নিলে তাকেও থিতু হতে দেননি মোস্তাফিজ। ষষ্ঠ ওভারে তাকে এলবিডাব্লিউ করেছেন কাটার মাস্টার।

তার পর এনক্রুমাহ বনার ও কাইল মেয়ার্স জুটিও বেশিক্ষণ থিতু হতে পারেনি। মেয়ার্সকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তাকে সাজঘরের পথ ধরিয়েছেন আগের ম্যাচের সেরা বোলার মিরাজ। তার ঘূর্ণিতে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন মেয়ার্স। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি, ফিরে গেছেন ১১ রানে।

বিপদে পড়ে যাওয়া ক্যারিবীয়দের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন জেসন-বনার জুটি। তাদের বিদায় দিয়ে এই জুটি ভেঙে দিয়েছেন আজকে সুযোগ পাওয়া সাইফ। ১৭ রানে ব্যাট করতে থাকা জেসনকে মুশফিকের তালুবন্দি করেছেন প্রথমে। এর পর ৩১ রান করে ফেলা বনারকেও বিদায় দিয়েছেন সাইফ। করেছেন বোল্ড। অবশ্য বনার আগেই ফিরতে পারতেন। দুবার ভাগ্য সঙ্গী ছিল বলে বেঁচে গেছেন। একবার লেগ বিফোরের আবেদনে রিভিউ নিয়ে বেঁচেছেন। আরেকবার তার ক্যাচ নিতে পারেননি সাকিব।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে বড় লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। টস হেরেও চার অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিকরা ৬ উইকেটে করে ২৯৭ রান। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যা সর্বোচ্চ সংগ্রহ!  মূলত তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ভর করেই বড় পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া