,

বেক্সিমকোর ওয়্যারহাউজে নেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন

news-image

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কিনে আনা ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ফার্মাসিটিক্যালসের ওয়্যারহাউজে নেওয়া হয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার  ৫০ লাখ ডোজ ভ্যাকসিনবাহী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এরপর বেক্সিমকোর নয়টি বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যানে করে দুপুর ১টার দিকে ভ্যাকসিনগুলো নেওয়া হয় বেক্সিমকোর ওয়্যারহাউজে (গুদাম) নেওয়া হয়। সেখানেই ভ্যাকসিনগুলো নামিয়ে রাখা হচ্ছে। ওয়্যারহাউজে রেখে ভ্যাকসিনগুলো যাচাই-বাছাই করা হবে।

এরপর ভ্যাকসিনগুলো পাঠানো হবে প্রতিটি জেলায়।  এ প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও চার-পাঁচদিন লাগবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।

 

বাংলানিউজ২৪.কম

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান