,

পি কে হালদারের দুই সহযোগী পাঁচ দিনের রিমান্ডে

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনের পক্ষে দুদকের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। এরপর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।

সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে পাঠানো হয়।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি