,

জুটি বাঁধার চেষ্টায় সাকিব-তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : মাঠের আম্পায়ার এলবিডব্লু দেওয়ার পর তামিম ইকবালের সঙ্গে পরামর্শ করেছেন লিটন দাস। তাতে রিভিউ নেওয়ার সময় পেরিয়ে যায়। বল স্টাম্পের ওপর ছিল কি না, লিটনের আউটে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে পরাস্ত হয়েছিলেন পুরোপুরি, যেমনটা হয়েছেন নাজমুল হোসেনও। তাতে আউটও হতে হয়েছে সেই এলবিডব্লুরই শিকার হয়ে।

নবম ওভারের চতুর্থ বলে কাইল মায়ার্সের স্টাম্পের বল খেলতে গিয়ে এলবিডব্লু হন নাজমুল। ৩০ বলে ২০ রান করে ফেরেন তিনি। এই ওয়ানডে সিরিজে দলের ইনিংসে সেভাবে দাঁড়াতে পারলেন না তিনে নামা এই ব্যাটসম্যান। উইকেটে রয়েছেন তামিম ও সাকিব আল হাসান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ২ উইকেটে ৫৮ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে ব্যাট করছিলেন তামিম। অন্য প্রান্তে ১০ রানে অপরাজিত সাকিব।

সামনে পা নিয়ে মায়ার্সের বল খেলার চেষ্টা করেছিলেন নাজমুল। ব্যাটে পাননি। স্টাম্পের ওপরে থাকতে পারে, এ সন্দেহ থেকে সম্ভবত রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তৃতীয় আম্পায়ার তাঁর বাঁচার আবেদনে সাড়া দেননি। সাকিব আল হাসান উইকেটে এসে ঠিক তার পরের বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন মায়ার্সকে। লাফিয়ে একটুর জন্য ক্যাচটা নিতে পারেননি এ পেসার। পরের ওভারে ঠিক একইভাবে এলবিডব্লুর ফাঁড়া কাটান তামিম। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নিয়েছিল কিওন হার্ডিংয়ের করা সেই ওভারে। লেগ স্টাম্পের বাইরে বল পিচ করায় আউট দেননি তৃতীয় আম্পায়ার।

তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে ঢাকায় প্রথম দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সিরিজ ৩-০ ব্যবধানে জিততে আজ চট্টগ্রামে তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এই শেষ ম্যাচে হাসান মাহমুদ ও রুবেল হোসেনের বদলে দলে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা