,

দুধ চা খেয়েও যেভাবে ওজন কমাবেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : যখনই চা খেয়ে ওজন কমানোর কথা মাথায় আসে আমরা সর্বপ্রথম মশলা চা বা গ্রিন টির কথা ভাবি। দুধ চা খেয়ে ওজন কমানোর বিষয়টি আমাদের কাছে নিতান্তই অবিশ্বাস্য মনে হয়। কারণ দুধ চায়ের মূল উপকরণ দুধে রয়েছে ফ্যাট। তবে দুধ চাও স্বাস্থ্যকর এবং ওজন কমানোর সহায়ক হিসেবে তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক কিভাবে দুধ চা খেয়ে ওজন কমাবেন।

উপকরণ:

১ কাপ পানি

১ চা চামচ কোকো পাউডার

হাফ চা চামচ চা পাতা

হাফ চামচ আদা

হাফ চা চামচ দারচিনি

হাফ চা চামচ গুড়

দুই থেকে তিন চা চামচ দুধ

পদ্ধতি:

প্রথমে একটি পাত্রে পানি নিয়ে আদা ও দারচিনি দিয়ে ১ থেকে ২ মিনিট ফুটান। এরপর চা পাতা ও দুধ দিয়ে ফুটান কিছুক্ষণ। এরপর কাপে চা ঢেলে কোকো পাউডার ও গুড় দিয়ে দিন।

সাধারণ চায়ের সাথে এই চায়ের পার্থক্য:

সাধারণত দুধ চায়ে পানির পরিমাণ কম থাকে এবং দুধের পরিমাণ বেশি থাকে যা ওজন কমানোর জন্য একেবারেই সহায়ক না। এছাড়া চিনি থাকায় ক্যালোরিও বেশি হয়। আর ওজন কমানোর জন্য স্পেশাল এই দুধ চায়ে চিনির পরিবর্তে গুড় মেশানো হয় এবং কম দুধ দেওয়া হয়। সেই সাথে মশলারও গুণাগুণ রয়েছে।

সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের