,

জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা বরুণ-নাতাশা

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। বিয়েতে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

রবিবার রাতে ভারতের আলীবাগে দ্য ম্যানশন হাউজ রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বরুণ দীর্ঘদিনের প্রেমিকা নাতাশার সঙ্গে সাত পাকে বাঁধা পড়ার আনন্দঘন মুহূর্তের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবির ক্যাপশনে ‘কুলি নাম্বার ওয়ান’খ্যাত অভিনেতা লেখেন, আজীবনের ভালোবাসা সবেমাত্র আনুষ্ঠানিক রূপ পেল।

চলতি সপ্তাহের শুরু থেকেই বরুণ-নাতাশার আলীবাগের বাংলোতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। শনিবার হয়েছে মেহেন্দি ও সংগীত অনুষ্ঠান। তার আগে বন্ধুদের সঙ্গে ‘ব্যাচেলর পার্টি’ করেছেন বরুণ। শুক্রবারই বরুণের পরিবারের সদস্যরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলেন।

২৭ জানুয়ারি মুম্বাইয়ে বিয়ে-পরবর্তী একটি পার্টি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বরুণ-নাতাশার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের