শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিংয়ে বাংলাদেশ : সংগ্রহ ৬১/২

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ সোমবার টাইগাররা ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করতেই মাঠে নেমেছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ ১১.২ ওভারে লিটন ও শান্তর উইকেট হারিয়ে ৬১ রান করেছে।

আজকের ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধুমাত্র ২০০৯ সালের সফরে। সেবারও তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। প্রায় এক যুগ পর একই সাফল্যের হাতছানি তামিমদের সামনে।

এ ছাড়া চলতি সিরিজসহ সব মিলিয়ে মোট ২৬টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৩টি সিরিজে কোনো ম্যাচ হারেনি টাইগাররা। আজকে জয় পেলে প্রতিপক্ষকে ১৪ বার হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া