,

৩০ জানুয়ারি রাতে ধীর ইন্টারনেটের গতিতে থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন মেরামতের কারণে আগামী ৩০ জানুয়ারি রাতে বাংলাদেশে ইন্টারনেট ধীর গতিতে থাকতে পারে।

রোববার বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা কেবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

ওই সময় দেশের প্রথম সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে জানিয়েই বিএসসিসিএল বলেছে, দ্বিতীয় সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের