,

সুপ্রিমকোর্টকে নির্বাচনের ফল পাল্টে দিতে বলেছিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনের ফল পাল্টে দিতে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের এক রিপোর্টে জানা গেছে।

জো বাইডেনের জয়ের ফল পাল্টে দিতে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ওই পদে নিযুক্ত করতে চেয়েছিলেন। খবর রয়টার্সের।

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে শনিবার এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে আরও বলা হয়, তখন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেনকে এ ব্যাপারে চাপ দেওয়া হলে আইন মন্ত্রণালয়ের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগের হুমকি দেন ট্রাম্প প্রশাসনকে।

হোয়াইট হাউসের কর্মকর্তা প্যাট সিপলোন এবং সহকর্মী ফিলবিলও তখন ট্রাম্পের ওই পরিকল্পনার বিরোধিতা করেন।

মার্কিন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগের হুমকির পর ট্রাম্প ওই পরিকল্পনা থেকে ফিরে আসেন। পরে এ নিয়ে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হলে ট্রাম্পের ওই পরিকল্পনার কথা জানাজানি হয়ে যায়।

অনেক নাটকীয়তার পর অবশেষে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের