রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে পানীয় ঠান্ডা-কাশি থেকে দূরে রাখবে

news-image

অনলাইন ডেস্ক : শীতকালে ঠান্ডা লাগা খুব সাধারণ একটি সমস্যা। এই সময়ে বা অন্য যেকোন সময়ে ঠান্ডা থেকে রক্ষা করবে আদা,মধু ও লেবু দিয়ে চা। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও আপনি আদা,মধু,লেবু ও গোলমরিচকে না বলতে পারবেন না। খুব সহজেই বানানো যায় এই পানীয়।

করোনার সাথে আমাদের লড়াই বছরখানেকের। করোনা থেকে বাঁচতে আমাদের সবাইকে যে জিনিসটা করতে হবে তা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। মৌসুমি যে ঠান্ডা জ্বর হয় তার জন্য আমরা ভেষজ উপাদান ব্যবহার করে পানীয় খেতে পারি। এমনকি ঠান্ডা থেকে বাঁচার জন্য ভেষজ উপাদানগুলোই সবচেয়ে ভালো কাজ করে। এজন্য প্রতিদিনের খাবারের রুটিনে আজই যোগ করুন ভেষজ পানীয়।

চারটি উপাদান দিয়ে খুব সহজেই পানীয় বানানো যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক ফলদায়ক এই পানীয় যারা তিতা কিছু খেতে চায় না। আদা,মধু,লেবু,গোলমরিচ এই সবগুলো উপাদান ঠান্ডা জ্বর কমাতে পারে। এইসব উপাদানগুলো ব্যাকটেরিয়া থেকে দূরে রাখে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। তবে এবার জেনে নেওয়া যাক কিভাবে এই পানীয় তৈরি করতে হয়।

উপকরণ:

হাফ টেবিল চামচ গোল মরিচ গুড়া

এক টেবিল চামচ গ্রেড করা আদা

এক টেবিল চামচ মধু

একটা লেবু

দুই গ্লাস পানি

পদ্ধতি:

প্রথমে গুড়া করা গোলমরিচ ও গ্রেড করা আদা ভালোভাবে মেশাতে হবে। এরপর এর মধ্যে মধু দিয়ে ভালোভাবে মেশাতে হবে। পানি গরম করে গ্লাসে ভরতে হবে। এরপর লেবুর রস দিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় পানীয়টি খেতে হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী