শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার দুই রুটে ফেরি চলাচল স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : পদ্মার দুই রুট দৌলতদিয়া-পাটুরিয়া ও বাংলাবাজার-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১১ ঘণ্টা ও বাংলাবাজার-শিমুলিয়া রুটে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রবিবার (২৪ জানুয়ারি) সকালে পৃথক সময়ে এই দুই নৌরুটে স্বাভাবিক হয় ফেরি চলাচল।

এর আগে ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার রাতে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে ফেরি দিক নির্দেশক বাতি অস্পষ্ট হয়ে ওঠে। একপর্যায়ে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ রবিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

এদিকে, একই কারণে প্রায় সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে।

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে।

বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এ সময় চলাচলরত কয়েকটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। আজ রবিবার সকাল ১০টার দিকে কুয়াশা কিছুটা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এছাড়া লঞ্চ ও স্পিডবোটেও যাত্রী পারাপার শুরু হয়। মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুই নৌরুটের সব ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। নদীপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে যানবাহনের যাত্রী ও চালক-কর্মচারীরা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ