,

আগামীর চাকরির বাজারে তিন বিষয়ে দক্ষ হতে হবে : বিল গেটস

news-image

আন্তর্জাতিক ডেস্ক ; বিশ্ববিখ্যাত সফওয়্যার উদ্যোক্তা, বিলিয়নিয়ার ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস’র মতে ভবিষ্যত চাকরির বাজারে সবচেয়ে বেশি চাহিদা হবে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতি বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের।

বিভিন্ন সেক্টরের উদ্যোক্তাদের কাছ থেক লব্ধ জ্ঞান, নিজের অভিজ্ঞতা ও জানাশোনা থেকেই এ মন্তব্যে তিনি পৌঁছেছেন বলে লিংকডিনের এক্সিকিউটিভ এডিটর ড্যানিয়েল রথকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিল গেটস ওই সাক্ষাতকারে বলেছেন, এই তিন বিষয়ে দক্ষ কর্মীরাই, ‘ভবিষ্যতে সব প্রতিষ্ঠানে পরিবর্তনের এজেন্ট’।

বিল গেটস বলেন, ‘আমি মনে করি, বিজ্ঞান, গাণিতিক দক্ষতা, অর্থনীতি- এই বিষয়গুলোতে প্রাথমিক জ্ঞানের দক্ষতা থাকলে- তার ওপর ভবিষ্যতের অনেক ক্যারিয়ারই নির্ভর করবে।’

কোডিং বা পর্যায় সারণির ওপর আপনাকে বিশেষজ্ঞ হতে হবে এমন কোনো কথা নেই, তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা কীভাবে কাজ করে তার বোঝার সামর্থ্য থাকলে ক্যারিয়ারে তার দারুণভাবে কাজে দেবে বলে মনে করেন গেটস।

তিনি বলেন, ‘কোডিং লেখাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে আপনাকে বুঝতে হবে ইঞ্জিনিয়াররা কোনটা করতে পারে এবং কোনটা করতে পারে না।’

আপনি কোডটি লিখবেন তা অগত্যা নয়, তবে প্রকৌশলীরা কী করতে পারে এবং তারা কী করতে পারে না তা আপনার বুঝতে হবে। গেটস বলেন, এরাই আপনার প্রতিষ্ঠানকে বৈপ্লবিকভাবে এগিয়ে নেবে।

সূত্র: টিবিএস নিউজ

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা