শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

news-image

গোয়ালন্দ (রাজবাড়ি) প্রতিনিধি : রাত সাড়ে ১০টা। হঠাৎ করে মাঝ পদ্মায় ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৫টি ফেরি নোঙর করে আছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধের তথ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি।

তিনি বলেন, সন্ধার পর থেকেই অল্প অল্প করে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। রাত ১০টার দিকে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝ পদ্মায় ৫টি ফেরি আটকা পড়ে যায়, আর এ কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশার তীব্রতা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে ।

গত কয়েকদিনে ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকায় ফেরি ঘাট এলাকায় যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ