,

হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশসহ নিহত ২

news-image

নিজস্ব প্রতিবেদন : ঢাকার হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পুলিশ সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার বিকালে রাজধানীর ওয়ারী থানাধীন জয়কালী মন্দিরের কাছে হানিফ ফ্লাইওভারের উপর এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- আক্তার হোসেন ওরফে আক্তারুজ্জামান বাবু (৩৭) ও মফিজুল ইসলাম (৪০)। তাদের মধ্যে আক্তার ইউএস-বাংলা মেডিকেলে চাকরি করেন। আর মফিজুল কমিউনিটি পুলিশে কর্মরত।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভারের উপর গুলিস্তানগামী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক ছিটকে সেখানে কর্মরত সিকিউরিটি গার্ডের (কমিউনিটি পুলিশ) ওপরে পড়েন। এ সময় বাসটি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় মফিজুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহতদের ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওয়ারী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জৈনপুর পরিবহনের ওই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের