শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পালকিতে এলেন বধূ, ঘোড়ার পিঠে বর

news-image

কিশোরগঞ্জ ব্যুরো : এ যেন রূপকথার বিয়ের গল্প। ‘পঙ্খিরাজ’ ঘোড়ায় চড়ে স্বামী আসলেন বিয়ে করতে। আর চার বেহারার পালকি চড়ে বধূ গেলেন শ্বশুরবাড়ি।

এমন রাজসিক বিয়ের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামে।

শত বছরের হারিয়ে যাওয়া এমন ঐতিহ্য ধারণ করে বিয়ের আয়োজন দেখতে শুক্রবার শত-শত উৎসুক নারী-পুরুষের ঢল নেমেছিল চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া এবং মাইজহাটি গ্রামে।

বর আশরাফুল আনোয়ার রোজেন যুক্তরাজ্যের আর্টিকেল নাইনটিন নামে মানবাধিকার সংগঠনে কর্মরত। তিনি চণ্ডীপাশা ইউনিয়নের কোদালিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে সুসজ্জিত ঘোড়ায় চড়ে বিয়ে করতে যান একই ইউনিয়নের মাইজহাটি গ্রামে।


বধূ মাইজহাটি গ্রামের প্রফেসর ড. ফরিদ আহমেদ সোবহানীর মেয়ে ডেফোডিল ইউনিভার্সিটির ছাত্রী নাবিলা সোবহানী। তিনি শ্বশুরবাড়ি এলেন চার বেহারার পালকি চড়ে স্বামীর ঘোড়ার পেছনে পেছনে। এমন অসাধারণ দৃশ্য দেখতে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য পথ জুড়েও ছিল উৎসুক নারী-পুরুষের ঢল।

এমন বিয়ের আয়োজন সম্পর্কে জানতে চাইলে বর আশরাফুল আনোয়ার রোজেন বলেন, আগেকার দিনের বিয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং নিজের শখ থেকে বিয়ের এমন আয়োজন করেছি।

বধূ নাবিলা সোবহানী জানান, ছোটবেলা থেকেই তার পালকিতে চড়ার ইচ্ছা ছিল। সেই ইচ্ছে আজ পূর্ণ হলো।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ