,

করোনায় পোশাক খাতে চাকরি হারিয়েছে ৩ লাখ ৫৭ হাজার শ্রমিক, ২৩২টি কারখানা বন্ধ : সিপিডি

news-image

শনিবার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে প্রকাশিত গবেষণায় বলা হয়, এরমধ্যে বিজিএমইএ-ভুক্ত কারখানা রয়েছে ১৮০টি। করোনাকালে পোশাক কারখানা সংকোচিত হয়েছে ১১ শতাংশ। কেবল ৭০ শতাংশ কারখানা বেতন দিতে পেরেছে শ্রমিকদের। গেল এপ্রিল এবং মে মাসে সবচেয়ে বেশি আর্থিক সংকট তৈরি হয়। করোনার শুরুতেই সংকটে পড়ে ছোট-বড় অনেক কারখানা।

ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে এমপি শিরীন আখতার বলেন, পোশাক খাতকে এগিয়ে নিতে নতুন করে ভাবতে হবে। করোনা পরবর্তী পোশাক খাতের সঙ্গে শ্রমিকদের খাপ খাওয়াতে প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

বিকেএমইএ সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, মাত্র ১০ শতাংশ কারখানা লাভে রয়েছে। আর ৮০ শতাংশ কারখানা লোকসানের মধ্যেও উৎপাদন চালিয়ে নিচ্ছেন মালিকরা। সব ধরনের কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার পরেও ক্রেতারা তৈরি পোশাকের মূল্য বাড়ায়নি। এই জায়াগায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সিপিডির গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, জরিপকালে কোনো শ্রমিক তথ্য দিতে রাজি হননি। কারণ যদি কেউ করোনা শনাক্ত হন। আর এটা জানাজানি হলে, তাহলে তাকে বেতন ছাড়াই ছুটি কাটাতে হবে। এই ঝুঁকি কেউ নিতে চাননি। তাই তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি