,

পিএসজির বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : এমবাপের জোড়া গোল ও নেইমার-ইকার্দির গোলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে বড় জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। শুক্রবার রাতে মঁপিলিয়েরকে ৪-০ গোলে হারিয়েছে জুভেন্টাস।

শুক্রবার পিএসজির মাঠে ১৯ মিনিটেই দশজনের দলে পরিণত হয় মঁপিলিয়ের। এ সময় এমবাপেকে ফাউল করে কার্ড দেখে মাঠ ছাড়েন অমলিন। দশজনের দলের সুযোগ নিয়ে ৩৪ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এ সময় আনহেল ডি মারিয়ার বাড়িয়ে দেওয়া বল জালে জড়িয়ে এমবাপে এগিয়ে নেন দলকে। ৬০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। তাকে গোলে সহায়তা করেন এমবাপে।

৬১ মিনিটের মাথায় ইকার্দি গোল করে ব্যবধান করেন ৩-০। আর ৬৩ মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ইকার্দির বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন এমবাপে। তার জোড়া গোলে পিএসজি এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পচেত্তিনোর শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলে লিলের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে পিএসজি। ২১ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৪৫ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলা লিলের সংগ্রহ ৪২। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। ২১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের রয়েছে একাদশতম স্থানে।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট