,

ফেব্রুয়ারিতে সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে শুনানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসন শুনানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। শুক্রবার সিনেটে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক নেতাদের মধ্যে এক চুক্তির পর এ কথা জানান সিনেটের এক শীর্ষ নেতা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সোমবার অভিশংসনের দলিলপত্র হস্তান্তর করবেন বলে সিনেটকে জানিয়েছেন। বিবিসি।

ফলে অভিযোগের বিরুদ্ধে পাল্টা জবাব তৈরী করতে ২ সপ্তাহ সময় পাবে ট্রাম্পের আইনজীবীরা। সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শমার শুক্রবার সিনেটে বলেন, ‘কোনো ভুল করা চলবে না। যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্টের (সাবেক) দোষ বিচারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এটি হতে যাচ্ছে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ শুনানি।’

গত ১৩ জানুয়ারি ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে কয়েক ঘণ্টার বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়। তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি হোয়াইট হাউসের বাইরে একটি সমাবেশের ভাষণে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই হলেন একমাত্র প্রেসিডেন্ট যাকে দুইবার অভিশংসন করা হল। এর আগে ২০১৯ সালে ট্রাম্প প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদে অভিশংসনের সম্মুখীন হন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে আগ্রাসী তাণ্ডব চালায় ট্রাম্পের উগ্র সমর্থকরা। তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনে জো বাইডেনের জয় অনুমোদনের প্রক্রিয়া চলছিল সেখানে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের